ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা নিয়ে গেছে সরকার : প্রধানমন্ত্রী

ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা নিয়ে গেছে। এরই ধারাবাহিকতায় দেশের ৫ কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে চক্ষু সেবা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ মার্চ) দেশের পাঁচ বিভাগের আওতাধীন ২০টি জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টার’ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। একই সময় ডিজিটাল বাংলাদেশের কল্যাণে ঘরে বসেই মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


তিনি বলেন, বাংলাদেশকে সুস্থভাবে গড়ে তুলতে হলে দরকার সুস্থ মানুষ। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণ সেবা পাচ্ছে। প্রান্তিক মানুষ যাতে বিনামূল্যে চোখের চিকিৎসা পায় সেজন্যই এই প্রকল্প নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় ‘কমিউনিটি ভিশন সেন্টার চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।


অনুষ্ঠানে করোনার টিকা কার্যক্রমে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সে জন্য টিকা নিতে নাম নিবন্ধন বাধ্যতামূলক বলে জানান সরকারপ্রধান।

ads
ads
ads

Our Facebook Page